
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযানের মাধ্যমে ৪৫ পিচ ইয়াবা ও ১৪ পুরিয়া গাঁজা সহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। থানার এস,আই,(নি:)বিকাশ সরকার,এস আই,(নি:) তপন চন্দ্র দাস,এএসআই (নি:) মো:মহিনুর,৫৯৩ মো: সম্রাট আলী, কং/৮১৬ মো: নাদিদ সহ যৌথভাবে অভিযান চালিয়ে গত শুক্রবার (০১ নভেম্বর) রাত ৮.৫ ঘটিকায় ২নং বংশীকুন্ডা দক্ষিণ,ইউনিয়নের বাট্রা গ্রামে দীনবন্ধু সরকারের বাড়ির উঠানে মাদকদ্রব্য সহ তাঁদেরকে আটক করা হয়েছে। ৪৫ পিচ ইয়াবা টেবলেট ও১৪ পুরিয়া গাঁজা বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৫০০০ টাকা।গ্রেফতারকৃতরা হলেন, ১:নয়ন সরকার(২৪)পিতা,নারায়ণ সরকার,গ্রাম-বাসাউড়া।
২:দীনবন্ধু সরকার(৬৮)পিতা,মৃত- উপেন্দ্র সরকার, গ্রাম-বাট্রা
৩:কাজল সরকার(৩০)পিতা,রাজকুমার সরকার, গ্রাম-ঘাষি সর্ব ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপি,থানা,মধ্যনগর- জেলা- সুনামগঞ্জ।
৪:রাসেল মিয়া (২৭) পিতা,-মো: আবদুল সালাম, গ্রাম-গুটমন্ডল,থানা,কলমাকান্দা, জেলা,নেত্রকোনা।২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা- ৩৬(১) এর সরণি ১০(ক)/১৯(ক)/৪১ রুজু করে মধ্যনগর থানায় মামলা করে,তদন্তভার এসআই মো:আসাদুল ইসলামের নিকট প্রদান করা হয়েছে।
থনার,ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, সজীব রহমান বলেন,এ বিশেষ অভিযানের মাধ্যমে ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছি।এ অভিযান চলমান থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply