1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পূর্বধলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার মওদুদ আহমেদ খান - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

পূর্বধলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার মওদুদ আহমেদ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯০ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-

আজ ২৯শে অক্টোবর ২০২৪ইং রোজ মঙ্গলবার পূর্বধলা নারায়নডহর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রীতি ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণকারী হিসাবে “নারয়নণডহর ছাত্রবন্ধ একাদশ “ও “নারায়নডহর টাইগার একাদশ এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ এ নারায়নডহর টাইগার একাদশ ১-০গোলে বিজয়ী হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুক্তরাজ্য শাখার বিপ্লবী যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার- মওদুদ আহমেদ খান। তিনি উক্ত মহতী উদ্যোগে খুশি হয়ে, ক্লাবের খেলোয়ারদের জন্য মওদুদ আহমেদ খান ফুটবল একাডেমী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

যুক্তরাজ্য বিএনপির এই নেতা বলেন,আমি ভবিষ্যৎ এ যদিএই পূর্বধলা আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাই,- তাহলে এই পূর্বধলা উপজেলার সর্বসাধারণের জন্য সার্বিক উন্নয়নে নিজেকে আত্ম নিয়োগ করতে সহজ হবে।

নারায়ন ডহর বাসী বি এন পির

এই নেতাকে তাদের পক্ষ থেকে সংবর্ধনা দেন।

উক্ত ফুটবল ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা বিনিময় করেন পূর্বধলা উপজেলার মাটি ও মানুষের নেতা তরুণ প্রজন্মের আইডল ব্যারিস্টার মওদুদ আহমেদ খান।

উক্ত অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও উপজেলা ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতা কর্মী সহ উৎসুক হাজারো মানুষ ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি