
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং বোকাইনগর শাখার উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ ( সোমবার) ২৮ শে অক্টোবর বাদ মাগরিব বোকাইনগর ইউনিয়ন পরিষদের মাঠে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন শাখার সভাপতি জনাব আল মামুন ফকিরের সভাপতিত্বে উক্ত সভা সঞ্চলনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মো: আনিসুর রহমান। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা বদরুজ্জামান জামান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, গৌরীপুর উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু ইউসুফ, সহকারী সেক্রেটারি, গৌরীপুর উপজেলা শাখা । এছাড়াও উক্ত সমাবেশে বক্তব্য দেন, গৌরীপুর পৌর শাখার ৮ং ওয়ার্ড সভাপতি মো: মোখলেছুর রহমান। সাবেক ইউনিয়ন সেক্রেটারি মোতাহার হোসেন বিল্লাল। ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সৈয়দ সাদেকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর বিকায় ৩ ঘটিকায় রাজধানীর পল্টন ময়দানে চার দলীয় জোট সরকারের ৫ বছর ক্ষমতা শেষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক জনসভার আয়োজন করে। উক্ত জনসভায় ফ্যাসিষ্ট আওয়ামী লীগের লোকজন খুনি শেখ হাসিনার হুকুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। তখন ঘটনার স্থলেই ৬ জনকে লগি- বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে এবং মৃত দেহের উপর আওয়ামী সন্ত্রাসীরা পৈশাচিক নৃত্য করে আর সেই হামলায় আহত হন জামায়াত- শিবিরের শতশত নেতা- কর্মী।
© All rights reserved © 2023
Leave a Reply