
আব্দুল হান্নান বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃমো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার ২৭ অক্টোবর ২০২৪ রোজ রবিবার দুপুরে শহরতলীর ঘাটুরা এলাকার তার নিজ প্রতিষ্টা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
ডাঃআবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও সাবেক সিভিল সার্জন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, দুপুরে ডাঃ আবু সাঈদকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে র্যাব। পরে তাকে সদর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply