1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালিয়াকৈরে যানজট মুক্ত নিরাপদ সড়ক গড়তে মত বিনিময় সভা  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

কালিয়াকৈরে যানজট মুক্ত নিরাপদ সড়ক গড়তে মত বিনিময় সভা 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৪ Time View

 

মহসিন উজ্জামান দুর্জয়,বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে যানজট চাঁদা ও মাদকমুক্ত এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর এলাকায় এসভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়াও আর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্মসাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন ,গাজীপুর জেলা পুলিশের টিআই অ্যাডমিন শাহাবুদ্দিন , নাওজোর হাইওয়ে থানার ওসি রহিজ উদ্দিন , কালিয়াকৈর থানার (ওসি )অপারেশন জুবায়ের হোসেন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক চৌধুরী মিনার উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান, চন্দ্রা শাখার পরিবহন সমিতির সহ-সভাপতি লিটন খন্দকার ,বাস মালিক সমিতির সম্মানিত সদস্য ফরহাদ হোসেন ,শ্রমিক নেতা আরমান ও প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি