1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈশ্বরগঞ্জে মাদক কারবারীদের পুলিশের উপর হামলা  আহত- ৫ গ্রেফতার-১ - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে মাদক কারবারীদের পুলিশের উপর হামলা  আহত- ৫ গ্রেফতার-১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

 

এস এ শামীম ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক কারবারিকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এএসআই আব্দুল লতিফ, এএসআই শামছুজ্জোহা, রিপন চন্দ্র সরকার, শাহিন আলম ও আমিরুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছে।

এঘটনায় এসআই আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮০/৯০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

পুলিশের এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল মাদক বেচা কেনার খবর পেয়ে উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তোতার মোড় এলাকায় অভিযান চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে জামাল হোসেন ও অজ্ঞাত নামা আরেকজনকে গাঁজাসহ আটক করে। আটককৃত দুইজনকে থানায় নিয়ে আসার সময় আসামীরা গ্রেফতার এড়াতে চিৎকার শুরু করে। আটককৃতদের চিৎকারে সেখানে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল জড়ো হয়ে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের উপর হামলার খবর পেয়ে থানা থেকে আরেকটি টিম ঘটনাস্থলে পৌছে আশপাশের এলাকায় অভিযান চালায়। পরে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জুবায়ের আহাম্মেদ সিয়াম (২৪)কে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটক সিয়াম উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামের বদরুল হক বাবলুর ছেলে।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,’মাদক ও জুয়ার বিষয়টি নিয়ে জিরো ট্রলারেন্স নীতি অনুযায়ী বিশেষ অভিযানের মাধ্যমে কাজ করছে থানা পুলিশ। মাদককারবারি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা এটা কাহারো কাম্য নয়। মাদক কারবারিদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। হামলায় নেতৃত্বদানকারী একজনকে গ্রুেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদককারবারি ও হামলায় জড়িত বাকী আসামিদের গ্রুেপ্তারের চেষ্টায় সারসী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি