1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবি এবং ববি'র ভিসি'র মধ্যে সৌজন্য সাক্ষাৎ - Stbanglatv.com
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

পবিপ্রবি এবং ববি’র ভিসি’র মধ্যে সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভাইস-চ্যান্সেলরদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর আমন্ত্রণে তাঁর বাসভবনে খুবই আন্তরিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শুচিতা শরমিন উভয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, সহ-শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কন্নোয়নে গুরুত্ব সহকারে বিশদ আলোচনা হয় এবং অতিদ্রুত এ নিয়ে পারস্পরিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এসময় পবিপ্রবি’র পক্ষ থেকে রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর মারুফা আক্তার উপস্থিত ছিলেন। সাক্ষাতে উভয় ভাইস-চ্যান্সেলর তাদের স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একে অন্যের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। সাক্ষাৎ শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে তাঁর বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি