1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ চাঁপাইনবাবগঞ্জের কলেজ অধ্যক্ষদের অংশগ্রহণ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ চাঁপাইনবাবগঞ্জের কলেজ অধ্যক্ষদের অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ অংশগ্রহণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন। সকাল ১০টা ২০ মিনিটে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি ও ব্যক্তিগত রেষারেষি পরিহার করতে হবে। কোনোভাবেই যেন এসব কারণে পাঠদান, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী প্রথাগত শিক্ষককেন্দ্রিক শিক্ষাব্যবস্থার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক, গবেষণাধর্মী ও দক্ষতানির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা বিনির্মাণে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে অংশগ্রহণ করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকীসহ জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এসব প্রতিষ্ঠানে প্রশাসনিক স্বচ্ছতা, সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ের এ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের কলেজ অধ্যক্ষদের অংশগ্রহণের মাধ্যমে জেলার উচ্চশিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষার আধুনিকায়নে নতুন অভিজ্ঞতা ও দিকনির্দেশনা যুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি