1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, নিহত ১; গুলিবিদ্ধ ২ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, নিহত ১; গুলিবিদ্ধ ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সংঘর্ষের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। এ সময় ১২ থেকে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি