
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলী গ্রামের শহীদুল ইসলাম (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাতে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উক্ত ইউনিয়নের যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। সুনামগঞ্জ সদর মডেল থানায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে দ্রুত বিচার আইনে ০৫(৯)২৪ নম্বর একটি মামলা হয়।এই মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে শহীদুল ইসলাম কে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২২অক্টোবর) সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মধ্যনগর থানার ওসি সজীব রহমান।
© All rights reserved © 2023
Leave a Reply