
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত একাধিক মামলার আসামী কুখ্যাত এক ডাকাত ও দুই চোর গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ অক্টোবর ২০২৪ রোজ সোমবার নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এর নির্দেশে এস আই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ১০নং গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের পুকুর পাড়ের গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত একাধিক মামলার আসামী মৃত কাঁচা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (রফিক) কে গ্রেপ্তার করে ।অপরদিকে নাসিরনগর কলেজ মোড় থেকেএস আই মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ১টি ইজিবাইক( টমটম) গাড়ীসহ ভলাকুট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সন্তোষ মহীষানের ছেলে সাগর মহীষান(২০) এবং কান্দি গ্রামের এরশাদ মিয়ার ছেলে মোঃ ইয়ামিন (২৭) কে গ্রেফতার করে।পরে তাদের নিয়মিত ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করে।
জানা গেছে ওইদিন রাতে আশুরাইল মধ্যগ্রামের মোঃ আহাদ মিয়ার আনুমানিক আড়াই লক্ষ টাকা মুল্যের চারটি গরু গভীর রাতে ঘর থেকে চোরেরা নিয়ে গেছে।এখন গরুর শোকে অসহায় আহাদ মিয়ার পরিবারে চলছে শোকের মাতম।
© All rights reserved © 2023
Leave a Reply