1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এমপি বুলবুলের উপহার ৩ ময়লার ভ্যান - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এমপি বুলবুলের উপহার ৩ ময়লার ভ্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পরিবেশ সুরক্ষায় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডবাসীর জন্য তিনটি ময়লা বহনকারী ভ্যানগাড়ি উপহার দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এসব ভ্যানগাড়ি হস্তান্তর করা হয়।
এ সময় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা রক্ষা করা শুধু পৌর কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ জরুরি। বিশেষ করে ড্রেন পরিষ্কারের পর উত্তোলিত ময়লা দ্রুত অপসারণ করা না হলে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্তমানে নির্বাচিত মেয়র ও কাউন্সিলর না থাকায় বিভিন্ন ওয়ার্ডের নাগরিক সেবায় নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। ময়লা অপসারণের গাড়ির সংকটও রয়েছে। এসব সমস্যা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ সদস্য বলেন, শুধু ভ্যানগাড়ি প্রদান করলেই দায়িত্ব শেষ হবে না। এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। নিজ নিজ এলাকার মানুষকে সচেতন হতে হবে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। সবার সহযোগিতায় একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা গড়ে তুলতে চাই। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে তাঁদের এলাকায় এ ধরনের উদ্যোগ তাঁরা দেখেননি। পৌরসভার ময়লা অপসারণের গাড়ির সংকট থাকায় নতুন ভ্যানগাড়িগুলো ড্রেন থেকে উত্তোলিত ময়লা ও অন্যান্য আবর্জনা দ্রুত সরিয়ে নিতে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করা এবং নাগরিক দুর্ভোগ কমানোর লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি