1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হিলিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ - Stbanglatv.com
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

হিলিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

হাকিমপুর উপজেলা প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার এক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে

গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে যথাযথ পুলিশি পাহারায় তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গা (আলীহাট) গ্রামের মৃত রেইচ উদ্দিনের ছেলে মোঃ আবু সুফিয়ান (৪৪), আলীহাটের পালশা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ সানোয়ার হোসেন (৪০), বড়চড়া গ্রামের মৃত সোবহান আলীর ছেলে মোঃ জিয়ারুল ইসলাম (২২) এবং মধ্য বাসুদেবপুর মাঠপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে মোছাঃ সুইটি আক্তার (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু সুফিয়ান ২০২৫ সালের ২৭ মে দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি। অন্যদিকে সানোয়ার হোসেন ঘোড়াঘাট থানার একটি মামলায়, জিয়ারুল ইসলাম শিবগঞ্জ থানার একটি মামলায় এবং সুইটি আক্তার হাকিমপুর থানার একটি মামলায় আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি