1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুমিল্লায় নিরাপত্তাকর্মীকে হাত-পা-মুখ বেঁধে খুন ॥ বিচারের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

কুমিল্লায় নিরাপত্তাকর্মীকে হাত-পা-মুখ বেঁধে খুন ॥ বিচারের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৬ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নর কাউরাট চকবাড়ির মৃত আকবর আলীর পুত্র আবুল হাসিম (৬৫) কে শনিবার (১৯ অক্টোবর/২৪) ভোরে কুমিল্লায় হাত-পা, মুখ বেঁধে হত্যা করে। তার লাশ রোববার (২০ অক্টোবর/২৪) রাতে গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রাত ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সোমবার (২১ অক্টোবর/২৪) পিতার হত্যাকাণ্ডের বিচার চেয়ে পুত্র মনোয়ার হাসিব মামুন বাদী হয়ে মামলা দায়ের করেন।

জানাযার পূর্বে হাসিম হত্যাকাণ্ডে জড়িতদের ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে। অপর নিরাপত্তাকর্মী হাফেজ মো. সফি উল্লাহ বিনা অনুমতিতে ছুটি থাকায় এ হত্যাকাণ্ডটি আরও রহস্যঘেরা। এলাকাবাসীর দাবি, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, নিহত আবুল হাসিম অত্যন্ত ভালো ও পরোপকারী মানুষ ছিলেন। তার খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।

নিহতের পুত্র মনোয়ার হাসিব মামুন বলেন, একটা টাওয়ারে একজনকে নিরাপত্তার দায়িত্ব দেয়া কোনোভাবেই উচিত হয়নি। সেখানে সিসি ক্যামেরারও কোনো ব্যবস্থা ছিলো না। এর সঙ্গে অবশ্যই কোম্পানীর লোকজনও জড়িত রয়েছে।

আবুল হাসেম (৬৫) কুমিল্লার চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারে নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত ছিলেন। শনিবার (১৯ অক্টোবর) ভোর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার রবি টাওয়ারের ভিতরে মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো, পুরো মাথা গামছা দিয়ে তাকে হত্যা করা হয়। এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, নিহত আবুল হাসিম ছাড়াও হাফেজ মো. সফি উল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে টাওয়ারে দায়িত্বে ছিলো। ঘটনারদিন হাফেজ মো. সফি উল্লাহ ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পুত্র মনোয়ার হাসিব মামুন বাদী হয়ে সোমবার (২১ অক্টোবর/২৪) মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্তকরণ ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে কুমিল্লার পিবিআই ফরেসিক টিম। ঘটনাস্থল পরিদর্শন করেন চৌদ্দগ্রাম সার্কেলের এএসপি নিশাদ তাবাসসুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি