1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগর উপজেলা বিএনপি'র সভাপতি ও সাংগঠনিক সম্পাদক কে গণসংবর্ধনা - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

নাসিরনগর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাংগঠনিক সম্পাদক কে গণসংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ Time View

 

 

মোঃ আব্দুল হান্নানঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার,নাসিরনগর উপজেলা বিএনপি’র সভাপতি এম এ হান্নান ও সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী কে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।

 

১৮ অক্টোবর ২০২৪ রোজ শুক্রবার বিকেলে গোকর্ণ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে চৈয়ারকুড়ি আলীয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে এ কে এম খালেদের সভাপতিত্বে গণ সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নূরে মোঃ আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাবেক সদস্য মোঃ শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম।

 

উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির নেতা অধ্যক্ষ এম এ মুনায়েম,সাবেক প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান,ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আল্লাউদ্দিন, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান দুলাল,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তুষার মোল্লা প্রমুখ।

 

উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান ও সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী কে গণ সংবর্ধনা দেয়ার অনুষ্ঠানে ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় বতৃতাকালে এম এ হান্নান বলেন, সকলের সম্মতি থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নাসিরনগর ১ আসন থেকে সংসদ সদস্য হিবেসে প্রার্থী হয়ে মাঠে লড়বেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি