1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীতে ইলিশ ধরার ৫০ হাজার মিটার জাল জব্দ। - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

পটুয়াখালীতে ইলিশ ধরার ৫০ হাজার মিটার জাল জব্দ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৮৯ Time View

 

জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালীর পায়রা নদীর বিভিন্ন স্থান থেকে যৌথ অভিযান চালিয়ে ইলিশ ধরার প্রায় ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেলে সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা মৎস্য অফিস, পটুয়াখালী কোস্টগার্ড এবং মির্জাগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে পায়রা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এই জালগুলো জব্দ করা হয়। এসময় নদীতে জাল রেখে পালিয়ে যায় অসাধু মাছ শিকারিরা।

সদর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর পায়রা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। ২২ দিনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পায়রা নদীতে ইলিশ ধরা হচ্ছে বলে অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মাহফুজুর রহমানের নেতৃত্বে পটুয়াখালী ও মির্জাগঞ্জের বিভিন্ন স্থান থেকে জালগুলো জব্দ করা হয়েছে। এসময় মির্জাগঞ্জ উপজেলার কাটাখালী স্থানে কোস্টগার্ডের সদস্যদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন স্থানীয় জেলেরা।

এবিষয়ে কোস্ট গার্ডের কন্টিজেন কমান্ডার (নাম না প্রকাশের শর্তে) বলেন, সাগর ও নদীতে মাছ ধরায় ২২ দিনে নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা পায়রা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছিলাম। এসময় কাটাখালী পয়েন্টে গেলে স্থানীয় জেলেরা তীরে বসে ইট পাটকেল ছুড়তে থাকে। জাল তোলার উদ্দেশ্যে কাছাকাছি গেলে লাঠিসোঁটা নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। তারা আমাদের দুইজন সৈনিককে টার্গেট করে। তখন তাদের বাঁচাতে প্রায় ফায়ার করার মতো অবস্থা তৈরি হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, ভরা পূর্ণিমার কারণে সাগর থেকে প্রচুর পরিমাণ ইলিশ মাইগ্রেশনের জন্য নদীতে প্রবেশ করেছে। এই সুযোগে কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলেছিল।

আমাদের উপস্থিত টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। তবে নদীর বিভিন্ন স্থান থেকে আমরা প্রায় ৫০ হাজার মিটার জাল জব্দ করতে সক্ষম হয়েছি। জালগুলো পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় পুরিয়ে ফেলা হয়েছে। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি