
ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি।
কেক কাটা ও আলোচনা সভা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে দৈনিক কাল বেলা পত্রিকার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পন করায় বুধবার বেলা ১২টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার। দৈনিক কাল বেলা পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন মজুমদার লিপুর সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রথম আলো পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ,ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি এনামুল হক এনাম,ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার,সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম,সাংবাদিক মোবারক হোসেন রুবেল প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply