1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে চিত্রশিল্পী এস,এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত। - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

নড়াইলে চিত্রশিল্পী এস,এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২০ Time View

 

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইলঃ

নানা আয়োজনে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান সংগ্রহশালা চত্বরে কোরআন খতম, সুলতানের কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন, শিশুদের অঙ্কিত ছবির প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান।

এছাড়া উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম,এম আরাফাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস, এনডিসি জিসান আলী, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডঃ ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদসহ আরো অনেকে।

 

বিশ্ব বরেণ্য শিল্পী এস এম সুলতান চিকিৎসাধীন অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন সুলতান। এদিকে, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি