1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশ সাতবাড়িয়ায় কর্মী সম্মেলনে নেতৃবৃন্দ বিগত ১৬ বছর আওয়ামী লীগের দূ:শাসনে ১৮ কোটি মানুষ নিষ্পেশিত  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

চন্দনাইশ সাতবাড়িয়ায় কর্মী সম্মেলনে নেতৃবৃন্দ বিগত ১৬ বছর আওয়ামী লীগের দূ:শাসনে ১৮ কোটি মানুষ নিষ্পেশিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯৪ Time View

 

দক্ষিণ চট্টগ্রাম থেকে স্টার্ফ রির্পোটার আবিদুর রহমান বাবুল।

বিগত ১৬ বছর আওয়ামী লীগের দূ:শাসনে ১৮ কোটি মানুষ নিষ্পেশিত হয়েছে। পৃথিবীতে অনেক স্বৈরাচারের জন্ম হয়েছে। অনুরূপ আওয়ামী লীগ জীবনমশ স্বৈরাচার। স্বৈরাচারের ক্ষমতা ক্ষণস্থায়ী। তারপরেও স্বৈরাচারের দল এটা জানার পরেও তাদের অত্যাচার অনাচার কখনো থামান না। অথচ স্বৈরাচারের পতন বড়ই নির্মম। স্বৈরাচারী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পতনকে অবজ্ঞা করে ১৮ কোটি মানুষের উপর দীর্ঘ ১৬বছর অত্যাচার অনাচার অব্যাহত রেখেছিল। অত্যাচার অনাচারের মাত্রা অতিরিক্ত হয়ে যাওয়ায় পরম করুণাময়ের পক্ষ থেকে ৫ই আগস্ট শেখ হাসিনার পতন নির্ধারিত করে দেশ ত্যাগে বাধ্য করেন। বর্তমানে শেখ হাসিনা বিশ্বে শ্রেষ্ঠ মানব অধিকার লঙ্ঘনকারী, মানবতা হত্যাকারী, স্বৈরাচারী হিসাবে পরিচিতি লাভ করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডে দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা এল.ডি.পির উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি আলহাজ্ব আয়ুব কুতুবী ও সাধারন সম্পাদক আলহাজ্ব আকতার আলমসহ বক্তারা এসব কথা বলেন। সাতবাড়িয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড যতরকুল রাস্তার মাথায় এল.ডি.পি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সাতবাড়িয়া ইউনিয়নের সভাপতি ও উপজেলা এল.ডি.পির যুগ্ম-সাধারন সম্পাদক শামসুল আলম। প্রধান অতিথি সাবেক মেয়র আলহাজ্ব আয়ুব কুতুবী উদ্ভোধক উপজেলা এল.ডি.পির সাধারন সম্পাদক আলহাজ্ব আকতার আলম। প্রধান বক্তা আবিদুর রহমান বাবুল। ছাত্রদল সভাপতি আবদুল হামিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, মো: ইয়াকুব, যুবদলের সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ফয়েজুর রহমান, ঝিনুক প্রিয় বড়–য়া, জুলফিকার আলী ভুট্টো, আবুল কাশেম মাষ্টার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দীন, সিরাজুল ইসলাম, তিলা বড়–য়া, সিরাজুল ইসলাম, মো: আরমান, রফিকুল ইসলাম চৌধুরী, ফয়েজুর রহমান, মাহবুব, মো: শহিদুল ইসলাম, এম.শাহাদাত হোসেন, মো: মাহাফুজুর রহমান, মো: রাকিব হোসেন, মো: মাহফুজুর ইসলাম(গাছবাড়িয়া কলেজ), তামিম, ফরহাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি