
সাবেক এম পি রতনের বড় ভাই মাসুদ পুলিশের হাতে আটক।
সাইফুল ইসলাম,ধর্মপাশা সুনামগঞ্জ (প্রতিনিধি)
সুনামগঞ্জ ১ আসনের, আওয়ামী লীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বড় ভাই মোশাররফ হোসেন ওরফে মাসুদকে (৬০) আটক করেছে পুলিশ। গতকাল (৫ অক্টোবর)শনিবার বেলা ২ ঘটিকা ধর্মপাশা উপজেলার গাছতলা বাজার থেকে আটক করে তাকে। এম,পি,রতনের চত্রছায়ায় লোট পাট এ ত্রাসের রাজত্ব কায়েম করেছে মাসুদ।তিনি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক পদে নিয়োজিত ছিলেন। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকার সূত্রে জানা গেছে, এম পি রতনের বড়।ভাই,হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে উপজেলা পাইকরাটি বাজারে অটো স্ট্যান্ডে যানবাহনের চালকদের কাছ থেকে মাসুদের নির্দেশে ১০ থেকে ১২ বছর ধরে চাঁদা আদায় করা হচ্ছিল, এবং অনেক জনের কাছ থেকে জোরপূর্বক ভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে, এছাড়া নিজ ইউপির বিভিন্ন কার্যক্রম, হাওয়ারের বোরো ফসল রক্ষা বেরীবাধ পিআইসি গঠন, ও সরকারি খাদ্য গুদামের কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের তার হস্তক্ষেপ ছিল, অবশ্য মোশারফ হোসেন ওরফে মাসুদ এসব কাজে জড়িত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। নাম বলতে অনিচ্ছুক এলাকার কয়েক জন যুবক বলেন, মাসুদ নারী লোভী প্রকৃতির মানুষ ছিলেন।এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন। মোশারফ হোসেন ওরফে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
© All rights reserved © 2023
Leave a Reply