1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুমকিতে জেলা প্রশাসকের মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

দুমকিতে জেলা প্রশাসকের মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৯৯ Time View

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালী ঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার সকল সরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গনমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

বুধবার (২অক্টোবর) বিকাল ৩টায় দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পটুয়াখালী আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার পটুয়াখালী সদর ও দুমকি ক্যাপ্টেন মোহম্মদ সাকিব সাইফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহিন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ সভাপতি জালাল আহমেদ ও ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাহবুব খান প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন সকলের উদ্দেশ্যে বলেন, দেশের চলমান সামগ্রিক প্রেক্ষাপটে যাতে কোন রকম হিংসা বিদ্বেষের সৃষ্টি না হয় এবং কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকার জন্য আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি