1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে সাংবাদিক পরিচয় মাদক সেবনে করতে এসে আটক প্লাস্টিক ব্যবসায়ী পাঁচজন,  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে সাংবাদিক পরিচয় মাদক সেবনে করতে এসে আটক প্লাস্টিক ব্যবসায়ী পাঁচজন, 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

 

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতি নিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে সাংবাদিক পরিচয়ে মাদকসেবন করতে এসে আটক হয়েছেন পাঁচ প্লাস্টিক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পাহারপুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

তারা হলেন- গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মূলগাওয়ের মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী (২৮), একই এলাকার মোহাম্মদ আবুলের ছেলে মো. জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জের ভৈরবের বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫), একই এলাকার মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০) এবং নরসিংদীর পলাশের আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)। এরমধ্যে জুনায়েদ প্রাইভেটকারচালক এবং বাকি সবাই প্লাস্টিক ব্যবসায়ী।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খাটিংগা সেতুর ওপর চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এসময় একুশে নিউজ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকার এলে এতে চালকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন। তাদের প্রাইভেটকারে একটি মাইক্রোফোন এবং গলায় ফিতা ছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা পাঁচজন ব্যক্তির নাম-ঠিকানা যাচাই করে জানা যায়, তারা সাংবাদিক নন, প্লাস্টিক ব্যবসায়ী। একপর্যায়ে তারা স্বীকার করেন মাদকসেবন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি