
জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে চেকপোষ্টের মাধ্যমে (২৪ শে সেপ্টেম্বর) মঙ্গলবার ভোর রাতে তল্লাশি চৌকিতে ট্রাক ভর্তি ১৬৬ বস্তা জিরাসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। সর্বমোট ৪ হাজার ৯৮০ কেজি জিরা। জাহার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, মুনছুর আলী ও মনোয়ারা খাতুনের ছেলে মোঃ মমিন উল্লাহ (২৫) এবং মোঃ মিলন মিয়া ও বানেছা খাতুনের ছেলে ইমন মিয়া (২১)। উভয় হালুয়াঘাটের আকনপাড়া গ্রামের বাসিন্দা। তাবে ইমন মিয়ার বাড়ি আগে জয়রামকুড়া ছিল।
ফুলপুর থানার নব-যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদী ঘটনার সততা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি মামলা রুজ করে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply