
নেত্রকোনা প্রতিনিধি, কামরুল হাসান
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও বাড়ি এবং গাছের চারা ভাংচুরের ঘটনায় আদালতে মামলা দায়ের অভিযোগ।
আদালতে মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, এতে এক নারীসহ তিনজন আহত হয়। কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী করান।
এ ঘটনায় আদালতে মামলা চলমান। এর আগে গত ১৭/৮/২৪সকালে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বানিয়াপাড়া গ্রামের একই পরিবারের মামলার বাদী সুলতান মিয়া, তার ভাই আবুল হোসেন ও তার স্ত্রী।
অভিযুক্তরা হলেন- একই গ্রামের প্রতিবেশী মোঃ রতন মিয়া, সেলিম মিয়া,ফিরোজ মিয়া, লাল মিয়া গংরা।
জানা গেছে, একই গ্রামের সুলতান মিয়া পরিবারের সাথে মো.রতন মিয়াসহ তার পরিবারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রতন মিয়া গংরা পরিকল্পিত ভাবেই অনধিকারে প্রবেশ করিয়া বাদী পক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর হামলা চালায়।
তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র পরবর্তীতে মো.রতন ও তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে সুলতানের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটায়।
এ সময় বাদীর ভাই ও ভাইয়ের স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের প্রথমে কলমাকান্দা হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে সুলতান মিয়া বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা ও বাড়ি ও রোপন করা গাছের চারা ভাংচুর করে অনেক ক্ষতি সাধন করেন,এবং আমার ভাইয়ের একটি পা ভেঙে দেয়, মো.রতন মিয়াসহ তার লোকজন। এতে আমি নেত্রকোনা আমলী আদালতে একটি মামলা দায় করেছি।
এবং সুষ্ঠু বিচারের দাবি করছি।
ঘটনার পর থেকে অভিযুক্তরা কিছু দিন আত্মগোপনে থাকা,এখন শুছি জামিনে মুক্তি পেয়েছে।
তাদের সাথে যোগাযোগ ও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, আদালতে মামলা হয়েছে,তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2023
Leave a Reply