1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেত্রকোণায় অনিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

নেত্রকোণায় অনিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

কামরুল হাসান,নেত্রকোণা প্রতিনিধি,

জেলার আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের অনিক মিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  নিরীহ এই তরুণকে  গত ১৭ জুলাই নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। তুচ্ছ একটি ঘটনার জেরে কয়েকজন বখাটে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও দুই মাস পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

 

 

হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নেত্রকোণা প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতা ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনিক হত্যার বিচার নিশ্চিত করার জন্য আওয়াজ তোলেন।

 

মানববন্ধনে হাফসা ইসলাম মোহ বলেন, আমার ভাই অনিককে সাকিব, নাসির, রেজউদ্দিন, সাইকুল, শফিক, অপু মিলে নির্মমভাবে হত্যা করেছে। দুই মাস পার হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তারা স্বাভাবিক জীবন যাপন করছে, অথচ আমার ভাই আজ নেই। আমি আপনাদের বোন, আমার ভাই আপনাদেরও ভাই। আমি আশা করি আপনারাও আমার পাশে দাঁড়িয়ে হত্যাকারীদের বিচারের দাবি জানাবেন।”মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজিব মিয়া, প্রীতম সোহাগ, নাফি, রেদুয়ান জয়, আশরাফুল ইসলাম এনি  এবং বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার প্রমুখ।

 

বক্তারা অনিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি