
মোঃ আবু নাসির বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মোশারফ হোসেন। ২ সেপ্টেম্বর মির্জাপুর থানায় জয়েন করেন বলে জানা যায়।
এর আগে তিনি টাঙ্গাইলের সদরেও কর্মরত ছিলেন।
প্রথমত তিনি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় পুলিশে নিযুক্ত হন।
তাঁর জন্ম ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ও মাষ্টার্স শেষ করে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
সদ্য যোগদানকারী ওসি মোঃ মোশারফ হোসেন বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে মির্জাপুর উপজেলার মাদক নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ দমনে পদক্ষেপ নেওয়া হবে। এজন্য তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply