1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসা শিক্ষক আটক  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসা শিক্ষক আটক 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

 

মোঃ দুলাল আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে মাসুম বিল্লাহ (২৪) এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

 

বৃহস্পতিবার সকালে উপজেলার  রাধানগর ইউনিয়নের লেবুডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ওই শিক্ষক স্থানীয় একটি নুরানী মাদ্রাসায় কর্মরত রয়েছে। সে একই ইউনিয়নের নগরপাড়ার সামিউল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, ওই শিক্ষক বুধবার দুপুরে ওই শিক্ষার্থীকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হলে তাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি