1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মধ্যনগরে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার। - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

মধ্যনগরে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার।

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০৬ Time View

 

ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের নিজদের রান্না ঘরের পেছনে থাকা জাম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁছানো শেখ সহিদ (২১) নামের এক তরুণের ঝুলন্ত লাশ শুক্রবার (৩০আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।

মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার বলেন, উপজেলার হরিনাকান্দি গ্রামের বাসিন্দা শেখ শহিদ (২১) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন । বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তিনি বসতঘরের কক্ষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর রাতে তাঁর মা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন শেখ সহিদ বিছানায় নেই। পরে খোঁজাখোঁজি করে তাঁর মা নিজেদের রান্নাঘরের পেছনে জাম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁছানো তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই। ময়না তদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি