1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আহত-২ - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আহত-২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯০ Time View

 

মোঃ দুলাল আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও একজন গ্রাম পুলিশ আহত হয়েছে। শুক্রবার সকালে রহনপুর – আড্ডা সড়কের এনায়েতপুরে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও ওই ইউনিয়নের গ্রাম পুলিশ পারভেজ। আহতরা জানায়,তারা আড্ডা থেকে মোটর সাইকেল যোগে রহনপুর আসার সময় একটি ভূটভূটিকে অতিক্রম করার সময় হঠাৎ ডানপাশে চলে আসে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যায়।পরে স্থানীয়রা উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি