ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আনন্দ র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২০/৮/২৪ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা শাখার বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও তার অঙ্গসংগঠন এ আয়োজন করে। তার পরে উপজেলার বিভিন্ন পয়েন্ট প্রদর্শন করে, উপজেলা বি,এন পি কার্যালয়ে অবস্থান করে, আলোচনা সভা শুরু করা হয়।
আনন্দ র্্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন যারা,
ধর্মপাশা উপজেলা বি এন পির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, আব্দুল মোতালেব খান,উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত, সহ সভাপতি আব্দুল হক ও সিনিয়র সহ সভাপতি মাজারুল হক, ধর্মপাশা উপজেলার যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী,যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন,সাইনুর হক।ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন রিপন, শাহীন মেম্বার, ও আহ্বায়ক কমিটির সদস্য রেজা হোসেন তালুকদার রনি,জুবায়ের, জাহাঙ্গীর হাচ্ছান বাবু।ধর্মপাশা উপজেলা শাখার মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর ও সদস্য সচিব-রোমান। ছাত্র দলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, সদস্য সচিব,সারোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক ফারুক প্রমুখ।
ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র নেতৃবৃন্দ। বিএনপির আদর্শকে বুকে ধারণ করে দেশ ও দেশের মানুষের পাশে থাকতে উপস্থিত নেতৃবৃন্দ আহবান জানান।
© All rights reserved © 2023
Leave a Reply