1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে বিজয় মিছিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত   - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

পবিপ্রবিতে বিজয় মিছিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  

জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১০৭ Time View

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিজয় মিছিল এবং শহিদ ও আহতদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪টায় পবিপ্রবির মুক্ত বাংলার পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে উক্ত বিজয় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও শহীদের স্মরনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী খালিদ হাসান মিলুর সঞ্চালনায় বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান প্রমূখ।

বিজয় মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বাংলাদেশ আর আগের মতো থাকবে না শিক্ষার্থীদের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটিয়ে এক নতুন বাংলাদেশ বিনির্মান করা হবে।

ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান বলেন,বিজয় মানুষের সুখ,স্বস্তি এবং ভাবনার জগৎ উন্মোচন করে দেয়।কিন্তু আমাদের এই বিজয় পাশাপাশি সহস্রাধিক তাজা প্রাণ হারানোর ক্ষতও নিয়ে এসেছে।তবে সকলকে সতর্ক থাকবে কোন কুচক্রী মহল যেন সুশীল সেজে এসে আমাদের বিজয়কে কলুষিত করতে না পারে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থী আছে বলেই বিশ্ববিদ্যালয় আছে আর বিশ্ববিদ্যালয় আছে বলেই আমরা শিক্ষকরা আছি।আর শিক্ষার্থী-শিক্ষকদের সেবার জন্য রয়েছে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।তাই সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তারা যেন কোন প্রকার হয়রানির স্বীকার না হয় সেটা নিশ্চিত করা হবে।

নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের শিক্ষার্থী হাফেজ মো: ফরিদুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। উল্লেখ্য যে, বিজয় মিছিলের পূর্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষার্থীরা রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি জমা দেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি