1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুমকিতে কোটা আন্দোলনে নিহত মিলন ও জসিমের পরিবারের পাশে অধিকার পরিষদের নেতৃবৃন্দ  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

দুমকিতে কোটা আন্দোলনে নিহত মিলন ও জসিমের পরিবারের পাশে অধিকার পরিষদের নেতৃবৃন্দ 

জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৯৭ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত শেষে আর্থিক সহায়তা প্রদান করেন গন অধিকার উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ সহিদুল ইসলাম ফাহিম।

শনিবার বেলা সাড়ে ১১ টায় দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের মদন হাওলাদার বাড়ির মরহুম মিলন হাওলাদারের কবর জিয়ারত শেষে, পাংগাশিয়া ইউনিয়নের মরহুম জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে উভয়ের পরিবারকে শান্তনা দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। নিঃস্ব পরিবার দুটির একমাত্র উপার্জনকারী ছিলেন তারা। আট মাসের একটি ছেলে সহ তিন মেয়েকে রেখে চিরনিদ্রায় শায়িত জসিম।

পরিবার দুটি একান্তই অসহায় হয়ে পড়েছে।উল্লেখ্যযে ছাত্র আন্দোলনে দূর্বৃত্তের গুলিতে উভয়ই নিহত হন।

গন অধিকার উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ সহিদুল ইসলাম ফাহিম এসময় বলেন, আমরা সরকারের কাছে আবেদন করেছি যারা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি করে আর্থিক অনুদানের অনুরোধ জানিয়েছি এবং গন অধিকার পরিষদের আহবায়ক ভিপি নুরুল হক নুর ভাইয়ের নির্দেশনায় সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো।

ফ্যাসিবাদী সরকারের আমলে জীবন দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং ফিরে পেয়েছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। যারা চলেগেছে তাদের আর ফিরে পাবোনা। তবে তারা এই বাংলার বীর সন্তান হয়ে সারাজীবন মানুষের অন্তরে থাকবেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদের জেলা যুগ্সম দস্য সচিব মুন্না জহির, নাসির উদ্দিন জুয়েল, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক রুম্মান, দুমকি উপজেলা যুব অধিকারের আহবায়ক সুবর্না রশিদ, আশিক মাহমুদ, মনির মোল্লা সহ দলের ছাত্র, যুব ও শ্রমিক অধিকারের অন্যান্য নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি