1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসির বন্ধ ক্যাফেটেরিয়া দুই বছর পর পুনরায় চালু - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসির বন্ধ ক্যাফেটেরিয়া দুই বছর পর পুনরায় চালু

জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১০৯ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ছাত্রলীগের চাঁদাবাজি ও বাকি খাওয়ার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকে। এতে শিক্ষার্থীরা দারুন কষ্টের মধ্যে পড়ে। ছাত্র-ছাত্রীদের ক্যাফেটেরিয়া চালু করার দাবি থাকলেও চালু করা সম্ভব হয়নি।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকারের সংস্কার কর্মসূচির অংশ হিসাবে ছাত্র-ছাত্রীদের খাবারের বিষয়টি প্রধান্য দিয়ে পবিপ্রবি প্রশাসন দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ক্যাফেটেরিয়া অদ্য ১৮ আগস্ট রোজ রবিবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে পুনরায় চালু করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এসে.এম. হেমায়েত জাহান, সাবেক ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল হোসেন, সাবেক ডিন ও প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ জিল্লুর রহমান, প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি