1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগর উপজেলা বিএনপির নেতাদের শহীদ ইমরানের বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারত - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

নাসিরনগর উপজেলা বিএনপির নেতাদের শহীদ ইমরানের বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারত

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১১৩ Time View

 

নাসির নগর (ব্রাহ্মণবাড়িয়া),প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র শহীদ হাফেজ ইমরানের বাড়ীতে নাসির নগর উপজেলা বি এন পির নেতৃবৃন্দ

 

১৭ আগষ্ট রোজ শনিবার নাসিরনগর উপজেলা গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে হাফেজ ইমরানের কবর জিয়ারত ও শহীদ ইমরানের পরিবারের খোঁজ খবর নিতে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে উপজেলা বিভিন্ন ইউনিয়ন বি এন পির নেতৃবৃন্দ,উপজেলা মহিলা দল,  যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,  তাতী দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ ইমরানের কবর জিয়ারত করা হয়।

 

করব জিয়ারত শেষে মিলাদ ও  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।জেলা বিএনপির সাবেক সদস্য  জনাব সফিকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা শামসুল হক কিবরিয়া পাভেল চৌঃ ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিরুল হোসেন চকদার।

 

সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরীর সঞ্চালনায়,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোয়াল নগর ইউনিয়ন বি এন পির সিনিয়র সভাপতি কাসেম মিয়া।শহীদ ইমরানের বাবা তার বক্তৃতায় বলেন আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। তিনি তার ছেলে হত্যার বিচার চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি