
শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধাকে তার ৮ ছেলে নির্যাতন করে তালাবদ্ধ ঘরে রাখা অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ আগস্ট) সকালে পৌরসভার গোকর্ণঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বৃদ্ধার নাম মোসাম্মৎ জাহানারা বেগম (৭০)৷ তিনি ওই এলাকার মৃত হাজী মোহাম্মদ আবদু মিয়ার স্ত্রী
খোঁজ নিয়ে জানা যায়, জাহানারা বেগমের ৯ ছেলে এবং ৩ মেয়ে। একজন ছাড়া বাকী সন্তানেরা সম্পত্তির লোভে তাদের মাকে তিন মাস যাবত একটি ঘরে বন্দী করে রাখে। তাদের মাকে মারধর করে সঠিক সময় খাবার দেয় না। অনেক সময় তোদেরকে বস্তায় ভরে রাত্রে ফেলে দিয়ে আসবে এমন ভয় দেখায় এবং ঘরে সব সময় তালা বন্দি করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. দিদারুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় বৃদ্ধা জাহানারা বেগমকে তালা বদ্ধ রুম থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার তার সকল সন্তানদেরকে ক্যাম্পে ডেকে নিয়ে আসা হয়। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় ৭নং ওয়ার্ল্ড কাউন্সিলর মো. ফারুক আহমেদ ডেকে নিয়ে আসা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করতে পেরে সকল সন্তানদেরকে তাদের মায়ের কাছে বুঝতে পারায় কান ধরে উঠবস করায় এবং মায়ের কাছে ক্ষমা চাওয়ানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার মো. দিদারুল আলম জানান, ওই বৃদ্ধা মা ক্ষমা করে দেওয়ায় তার কথা মতো প্রাথমিকভাবে মুচলেকা রেখে সন্তানদেরকে ছেড়ে দেওয়া হয়।
© All rights reserved © 2023
Leave a Reply