1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৯৩ Time View

 

আহম্মদ কবির তাহিরপুরঃসন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে,বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৫আগস্ট)বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে দলে দলে অবস্থান নেন উপজেলা চত্বরে।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাস্কর রায়, জেলা বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক-রাখাব উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, তাহিরপুর উপজেলা যুবদল আহবায়ক মো. এনামুল হক এনাম,যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাছরুম ,বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম শাহ্, বালিজুরী ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি