1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধর্মপাশার উত্তরবীর গ্রামকে মাদকমুক্ত করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ধর্মপাশার উত্তরবীর গ্রামকে মাদকমুক্ত করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাইফুল ইসলাম ধর্মপাশা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯০ Time View

 

সাইফুল ইসলাম ধর্মপাশা প্রতিনিধি

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামকে মাদকমুক্ত করার লক্ষে ওই গ্রামের একটি কক্ষে গতকাল সোমবার (১২আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এতে সভাপতিত্ব করেন। উত্তরবীর গ্রামের বাসিন্দা তাহের উদ্দিন সোনা মিয়ার সঞ্চালনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেলবরষ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, উত্তরবীর গ্রামের বাসিন্দা ওয়াহিদুল ইসলাম, ব্যবসায়ী তৌহিদ মিয়া, মুফতি মাহমুদ হাসান ও ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সালেহ আহম্মদ প্রমুখ। সভায় বক্তারা এলাকার মাদকসেবী ও মাদকব্যবসায়ীদেরকে অবিলম্বে এ ধরণের অপরাধমুলক কার্যক্রম থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানান। সভা শেষে উত্তরবীর গ্রামের বাসিন্দা তাহের উদ্দিন সোনা মিয়াকে আহ্বায়ক ও ওয়াহিদুল ইসলামকে সদস্য সচিব করে ১৫সদস্য বিশিষ্ট উত্তরবীর গ্রাম মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি