1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমোহনে আওয়ামী লীগের  শোক র‌্যালি অনুষ্ঠিত  - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

লালমোহনে আওয়ামী লীগের  শোক র‌্যালি অনুষ্ঠিত 

মুসফিক হাওলাদার ভোলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১১৬ Time View

 

মুশফিক হাওলাদার (ভোলা ) প্রতিনিধি :

দেশব্যাপী জামাত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও তান্ডবলীলায় ছাত্র-ছাত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে ভোলার লালমোহনে আওয়ামী লীগের শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তায় এসে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েতসহ উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি