1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবিতে বিক্ষোভ মিছিল - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

পবিপ্রবিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবিতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১০০ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ সারাদেশে ছাত্র সমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেইন গেইট দিয়ে লেবুখালী- বাউফল সড়ক দিয়ে মিছিলটি ১নং গেট দিয়ে আবার ক্যাম্পাসে প্রবেশ করে জয় বাংলার পারদেশে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোশাইদুল ইসলাম মিলু, নুরুন্নবী সোহান, হাসিবুল এলাহি, আব্দুল আজিজ, ফজলে রাব্বি প্রমুখ।বক্তারা যে কোন পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।

এ সময় শিক্ষার্থীদের “চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার”সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি