
মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইলঃ
নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আকলিমা পারভীন (৪১) কে ০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আকলিমা পারভীন নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী।
পুলিশ সুত্রে জানা জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮জুলাই)রাত সাড়ে ৯টার দিকে নড়াইল গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আউড়িয়া ইউপির রামচন্দ্রপুর গ্রামের কবির শেখের বাড়ির পাশে অভিযান চালিয়ে রাস্তার উপর দাড়িয়ে থাকা আকলিমা পারভনি কে আটক করে এবং দেহ তল্লাশী করে পাঁচ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
নড়াইল গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ সাবিরুল আলম বলেন, এঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তবে আসামী আকলিমা পারভীন কে আজ মঙ্গলবার (৯জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply