
নেত্রকোনা জেলা প্রতিনিধি
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
৫ জুলাই শুক্রবার বিকাল ৩টায় পূর্বধলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শুভ উদ্বোধন করেন ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেন। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, পূর্বধলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুজ্জামান রাফি, খেলার ধারাভাষ্যকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ৩ নং ঘাগড়া ইউনিয়ন ও ৮ নং বিশকাকুনী ইউনিয়ন দল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুজিবর ও বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায়ে মেডিকেল টিম হিসেবে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর একটি মেডিকেল ইউনিট উক্ত খেলায় উপস্থিত ছিলেন। জানা যায়, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের ১১টি দল এই খেলায় অংশগ্রহণ করে।
খেলার মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন প্রেসক্লাব পূর্বধলা । খেলাটি উপভোগ করার জন্য বিভিন্ন ইউনিয়নের সাধারণ দর্শকের ব্যাপক উপস্থিতি ছিল।
© All rights reserved © 2023
Leave a Reply