
শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির কার্যকরী সদস্য, কাউতলী নিবাসী বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সেলিম রেজা হাবিব-এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত।
৭৫পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যে কয়েকজন নেতা জেলা আওয়ামী লীগের কার্যক্রমকে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন সেলিম রেজা হাবিব তাদের অন্যতম। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ একজন একনিষ্ঠ মুজিব ভক্ত ও ত্যাগী নেতাকে হারালো।
সেলিম রেজা হাবিব মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বাদ জুম্মা কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
© All rights reserved © 2023
Leave a Reply