1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কৃষি প্রণোদনা বিতরণের তালিকা নেই কৃষি কর্মকর্তা কাছে! - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

কৃষি প্রণোদনা বিতরণের তালিকা নেই কৃষি কর্মকর্তা কাছে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১২০ Time View

 

আব্দুর রউফ দুদু গোরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে সরকারের কৃষি প্রণোদনা হিসেবে চলতি অর্থবছরে রোপা আমনের বীজ ধান ও সার এক সপ্তাহ আগে বিতরণ করা হলেও এখনো উপরকার ভোগীর তালিকা প্রস্তুত হয়নি। ৪ জুলাই বৃহস্পতিবার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে প্রণোদনার তালিকা চাইলে তিনি তালিকা নেই বলে সাংবাদিকদের জানান।

 

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসুচির আওতায় (খরিপ ২০২৪-২৫ মৌসুমে) এ উপজেলায় গত বৃহস্পতিবার (২৭ জুন/২৪) রোপা আমন ধানের উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়। এসময় ১৮শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫কেজি বীজ ধান ও ২০ কেজি সার বিতরণ করা হয়।

 

৪ জুলাই বৃহস্পতিবার গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলির কাছে প্রণোদনা বিতরণের তালিকা চান সাংবাদিকরা। কিন্তু এক সপ্তাহ আগে বিতরণকৃত প্রণোদনার তালিকা এখনো প্রস্তুত হয়নি বলে অপারগতা প্রকাশ করেন কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি।

 

এ বিষয়ে কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি প্রতিবেদককে বলেন, তালিকা দিয়ে কি করবেন? কোন সমস্যা থাকলে আমাকে বলেন। তালিকা এখনো হাতে আসেনাই। কবে আসতে পারে জানতে চাইলে তিনি বলেন কতদিন লাগবে তাও বলতে পারছিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি