1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীর দুমকিতে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব গ্রহন - Stbanglatv.com
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব গ্রহন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১২৩ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ দ্বায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কাওসার আমিন হাওলাদারকে তার দ্বায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড. মাইনুল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার শিরিন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাওলানা আলমগীর হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী মৃধা, পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, লেবুখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন প্রমূখ। এক সংক্ষিপ্ত বক্তব্যে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সকলের মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে দুমকি উপজেলাকে আধুনিক ও বাস্তবে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি