1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ধর্মপাশায় পুর্ব বিরোধের জেরে সংঘর্ষ। আহত ১০ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ধর্মপাশায় পুর্ব বিরোধের জেরে সংঘর্ষ। আহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৪২ Time View

 

সাইফুল ইসলাম ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শরিশ্যাম গ্রামে পুর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।আহত ব্যাক্তিদের মধ্যে পাঁচ জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার ২নং সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে জাহাঙ্গীর আলম(৪৫) ও একই গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক শরীফ আহমদ (৩৫)পরিবারের মধ্যে জমি সংক্রান্তসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।গতকাল আড়াইটার দিকে জাহাঙ্গীর আলমের একটি গরুর বাছুর প্রতিবেশী স্কুল শিক্ষক শরীফ আহমদের খড়ের গাদায় খড় খাচ্ছিল।এ খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের নারীদের মধ্যে প্রথমে কথার কাটাকাটি হয়।ওই দিন বেলা তিনটার দিকে দুই পক্ষের বাড়ির মধ্যবর্তী স্থানে দুই পক্ষের লোকজনের মধ্যে লাঠিসুঠা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এ সময় স্কুল শিক্ষক শরীফ আহমদ সহ ১০ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি