1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় যুব সমাজের উদ্যোগে ৭০০ বৃক্ষ রোপন  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

লোহাগড়ায় যুব সমাজের উদ্যোগে ৭০০ বৃক্ষ রোপন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১৫ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের যোগীয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে যোগীয়া খালের দুই পাড় দিয়ে ৭০০ পিচ ফলজ, বনজ, ও ঔষধি গাছ রোপন করা হয়েছে।

 

শুক্রবার (১৪ জুন) সকালে গাছ রোপন কর্মসূচি উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। গাছ রোপন উদ্বোধন শেষে প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম বলেন, যোগীয়া গ্রামের যুব সমাজকে এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য লোহাগড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 

তিনি আরো বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কোন বিকল্প নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করেছেন। সেখানে যোগীয়া গ্রামের যুব সমাজের নিজেরদের অর্থায়নে এমন মহতী উদ্যোগ উপজেলার প্রত্যেকটি গ্রামে নেয়া উচিত। আমরাও প্রতিবছর বিভিন্ন গ্রামে নানান প্রজাতির গাছ ফ্রিতে দিয়ে থাকি এবং সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করি। সেখানে যুব সমাজ নিজেদের উদ্যোগে বৃক্ষরোপণ করছেন। এমন মহতী কর্মসূচিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যতদূর সম্ভব আপনাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসব। এ সময় তিনি যোগীয়া গ্রামের একটি খেলার মাঠ পরিদর্শন করেন।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন

বিশেষ অতিথি – কাজী সাবিহা নাসরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা। এবং যোগীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাবু, শেখ আব্দুল মোতালেব, খান মেজবাহ উদ্দিন, সাবেক মেম্বার মেহেদী হাসান, সালাউদ্দিন আরজু, খান হাদিউজ্জামান, কবিরউদ্দীন লাকি সহ গ্রামের যুবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি