
শামীম আনোয়ার (শামীম) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে ৯০ হাজার টাকা সুদে নিয়ে ১ লাখ ৬২ হাজার টাকা সুদ দেওয়ার পরও নির্যাতনের শিকার হয়েছেন দিনমজুর আব্দুছ সাত্তার। এ ঘটনায় নির্যাতনের শিকার আব্দুছ সাত্তারের স্ত্রী পারভিন আক্তার দাদন ব্যবসায়ীসহ ৩ জনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ আনিছ মিয়াকে আটক করে।
জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া ভাষাটি গ্রামের দিনমজুর আব্দুছ সাত্তার একই গ্রামের দাদন ব্যবসায়ী নূরুমিয়ার কাছ থেকে ৬ মাস পূর্বে ৯০ হাজার টাকা সুদে নেয়। ইতোমধ্যে ১ লাখ ৬২ হাজার ও আসল ৯০ হাজার টাকা পরিশোধ করে। কিন্তু ওই সুদখোর নূরুমিয়া তার কাছে আরও সুদের টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে সুটিয়া বাজার চাঁন মিয়ার দোকানে চা খেতে গেলে নূরু মিয়া তার কাছে সুদের টাকা দাবি করে। সে অপারগতা প্রকাশ করলে তার লোকজনকে নিয়ে তাকে বেধড়ক মারধর করে। স্থানীয় লোকজন থাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পারভিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান জানান, এ মামলায় অভিযুক্ত আসামী আনিছকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে ।
© All rights reserved © 2023
Leave a Reply