1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
- Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৯ Time View

 

মোঃ জসিম উদ্দিন  বোদা উপজেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা, পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ মনজুরুল ইসলাম, এএসআই সোহেল রানা ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল ঢাকা ও নারায়নগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ০৪/০৫/২০২৪ খ্রিঃ বিজ্ঞ আদালতের সিআর সাজা ওয়ারেন্ট ৭১৮/১৫ মূলে ০২ বছরের কারাদন্ড প্রাপ্ত এবং পারিঃ জারিঃ সাজা ওয়ারেন্ট ৫/১৯ মূলে ০৩ মাসের কারাদন্ড প্রাপ্ত সহ ডাবল সাজা প্রাপ্ত আসামী ১। মোঃ সাজিদুল ইসলাম, পিতা-সওদাগর আলী, সাং-বড়শশী কাজিপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে ও জিআর সাজা ৬/১৯ মূলে ০৫ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী ২। মোঃ সালমান শাহ (২৩), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- বদেশ্বরী , থানা-বোদা, জেলা-পঞ্চগড় এবং পারিঃ জারিঃ ০৭/১৬ মূলে ০৩ মাসের কারাদন্ড প্রাপ্ত ও পারিঃ জারিঃ ৫/২১ মূলে ০১ মাসের কারাদন্ড প্রাপ্ত সহ ডাবল সাজা প্রাপ্ত আসামী ৩। মোঃ জাকির হোসেন, পিতা- মোঃ আইনুল হক, সাং-ধামেরঘাট লাহিড়ী পাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়গনকে গ্রেফতার করা হয়। আসামিদের যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদক ও ওয়ারেন্টপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের জন্য বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

উদ্ধার ও গ্রেফতারকারী অফিসারঃ এসআই মোঃ মনজুরুল ইসলাম, এএসআই সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি