1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ দেবর ও শ্বশুর আটক - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ দেবর ও শ্বশুর আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১১০ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বাবার বাড়ি থেকে চাহিদামতো টাকা এনে দিতে না পাড়ায় জোনাকি বেগম (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে।

 

২৪ মে ২০২৪ রোজ শুক্রবার বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।নিহত জোনাকি বেগম শ্রীঘর গ্রামের মো. সাদেক মিয়ার মেয়ে। তিন বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের তালব আলীর ছেলে আল আমিনের সঙ্গে বিয়ে হয় জোনাকির।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জোনাকির দের বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় জোনাকিকে মারধর করতেন স্বামী আল আমিন। সোনালীর বাবা একজন হতদরিদ্র কৃষক। অভাবের সংসার হলেও মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফায় জামাইকে টাকা দেন তিনি।

 

সর্বশেষ দাবি করা যৌতুকের টাকা না পেয়ে ঘটনার দিন বিকেলে জোনাকিকে নির্মম নির্যাতন করেন আল আমিন ও তার পরিবারের লোকজন। পরে অবস্থা সংকটাপন্ন দেখে তারা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোনাকিকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায় শ্বশুর বাড়ির লোকেরা।

 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই জোনাকির মৃত্যু হয়েছে। তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধ কিংবা অন্য কোনোভাবে তাকে হত্যা করা হয়েছে কি না- সেটা ময়না তদন্তেন রিপোর্ট আসলে জানা যাবে।

 

নিহতের বাবা সাদেক মিয়া বলেন, বিয়ের ছয় মাস পর থেকেই যৌতুকের দাবিতে আল আমিন আমার মেয়েকে নির্যাতন শুরু করে। মেয়ের মুখের দিকে তাকিয়ে শত অভাবের পরও বহুবার ওদের চাহিদা পূরণ করেছি। সর্বশেষ দাবি করা যৌতুক না পেয়ে ওরা আমার মেয়েটাকে মেরেই ফেলল।

 

ওই ঘটনায় পুলিশ নিহতের দেবর মমিন ও শ্বশুর তালেব আলীকে গ্রেপ্তার করেছে।তাদের বিরোদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহাগ রানা বলেন, ঝগড়া লেগে স্বামী হয়তো স্ত্রীকে মারধর করেছিল। নিহতের পরিবারের দাবি, বিভিন্ন সময় জোনাকির স্বামী যৌতুক চাইত, যৌতুকের টাকার জন্য মারধর করত। মরদেহের ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।তিনি আরো জানান ওই ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।পুলিশ দুজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি