
বোদা উপজেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন
পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান, এসআই আব্দুস সালাম, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই গোলাম মাহমুদ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৩/০৫/২০২৪ খ্রিঃ ২১.৫০ ঘটিকায় বোদা থানাধীন ০৩ নং বেংহারী বনগ্রাম ইউপির বোয়ালমারী গ্রামস্থ বোয়ালমারী বাজার হতে করতোয়া নদীর বারুনি ঘাটগামী ব্লক বসানো কাঁচা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। দয়ামন চন্দ্র বর্মন (৩৮), পিতা- মৃত রাজকুমার চন্দ্র বর্মন , সাং-মোড়ল পাড়া ,ডাকঘর আমতলা কাজিপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে ১৫০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট মাদকদ্রব্য সহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই মোঃ বদিউজ্জামান এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি দয়ামন চন্দ্র বর্মন এর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-৩৩, তারিখ ২৩/০৫/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ রুজু করা হয়। আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম, এসআই মো: বদিউজ্জামান, এসআই মোঃ আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।
© All rights reserved © 2023
Leave a Reply